মোঃ সোহেল রানা রাজশাহী
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক রাত ০০০০ ঘটিকা হতে সকাল ০৬০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনস্থ খানপুর, সোনাইকান্দি এবং খিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে *৩৭৮ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট, ৯৪ বোতল ভারতীয় Eskuf, ০৭ বোতল Fairdyl সিরাপ এবং ০১টি ইঞ্জিন চালিত নৌকা (মালিকবিহীন) জব্দ সক্ষম করতে হয়। জব্দকৃত মাদকদ্রব্য নিজ দায়িত্বপূর্ণ থানায় এবং নৌকা রাজশাহী শুল্ক গুদাম জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্টদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।