সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের স্থানীয় পূজা মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঞ্চনা ইউনিয়ন শাখার এক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমীর ও সাতকানিয়া উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি যায়েদ হোসাইন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির সভাপতি আশীষ কুমার চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাঞ্চনা মগধেশ্বরী সার্বজনীন মন্দিরের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক নিমাই পালিত, আরাফাত কিন্ডারগার্টেন কেজি স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ পালিত, বিশিষ্ট ব্যবসায়ী সমীর তালুকদার, ২ নম্বর ওয়ার্ড প্রত্যাশা মন্দিরের সভাপতি লিটন নাথ, ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাঞ্চনা সুতার পাড়া সার্বজনীন বিষ্ণু মন্দিরের সভাপতি লক্ষ্মী পদ দাশ ও সাধারণ সম্পাদক সুমন সুতা।এছাড়াও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড নাথপাড়া মন্দিরের সাধারণ সম্পাদক শংকর দেব নাথ, মধ্য কাঞ্চনা ঘোষবাড়ী মন্দিরের প্রতিনিধি আশিক ঘোষ, ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাঞ্চনা সার্বজনীন দুর্গা ও শিব মন্দিরের অর্থ সম্পাদক বিষ্ণু দত্ত এবং দক্ষিণ কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপু দত্তসহ সনাতন ধর্মের স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আহমদ সৈয়দ, শ্রমিক কল্যাণ সভাপতি শেখ আহমদ, ২ নম্বর ওয়ার্ড সভাপতি আলী আহমদ, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি রেজাউল করিম ও স্থানীয় জামায়াত নেতা আব্দুর রশিদ প্রমুখ।সভায় সম্প্রীতি রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং স্থানীয় সার্বজনীন মন্দিরসমূহের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।