সরওয়ার কামাল কক্সবাজার –
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের আলোচিত আবুল কাসেমকে আটক করেছে মহেশখালী থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আবুল কাসেম কুতুবজোম ইউনিয়নের বটতলা এলাকার মুহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, মানব পাচারসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এর আগেও তাকে পুলিশ আটক করেছিল বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। তবে সে সময় কৌশলে পালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।পুলিশ সূত্রে জানাযায়, ১৮ অক্টোবর ভোর রাতে কুতুবজোম ইউনিয়নের একটি চিংড়িঘেরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হায়দারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সোলতান জানান, যুবলীগ নেতা আবুল কাশেম কে ভোররাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাকে আদালতে সোর্পদ করা হবে।