জিয়া (শিবপুর) প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে সাধারচর ইউনিয়নের কালুয়ার কান্দা যুব সমাজের উদ্যোগে মিনিবার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় কালুয়ার কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলাকে ঘিরে মাঠে ফুটবলপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মাঠজুড়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারচর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব ও সাধারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: ছবির উল্লাহ রুবেল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাধারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম ভূঁইয়া।বক্তারা বলেন কালুয়ার কান্দা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ মিনি ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখা এবং যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়া।খেলায় বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি আয়োজকদের উৎসাহিত করে। স্থানীয় তরুণদের এমন ক্রীড়া আয়োজন এলাকায় খেলাধুলার পরিবেশ উন্নয়ন ও সামাজিক সম্প্রীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।খেলায় বিজয় লাভ করেন হরিহরদী একাদশ