বগুড়া প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে নারকেল, চিনি ও মুড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় বগুড়া শহরের সেউজগাড়ি পালপাড়া মন্দিরে নিজস্ব তহবিল থেকে এসব সামগ্রী বিতরণ করেন মো. সোলায়মান আলী।তিনি বগুড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ যুবদল, ছাত্রদল ও মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ উদ্যোগের মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।