সরওয়ার কামাল কক্সবাজার –
শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের লক্ষে মহেশখালী উপজেলায় আনসার ও ভিডিপি কর্মকর্তাদের উদ্যোগে ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়েছে।১৫ই অক্টোবর বিকালে মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং দেন- মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাহমিদা আক্তার। ব্রিফিং কালে তিনি পূজামণ্ডপভিত্তিক আনসার-ভিডিপি সদস্যদের ডিউটি ও জনবল মোতায়েন, দায়িত্ব বণ্টন, নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিতকরণ, শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনে সতর্কতা ও পেশাদারিত্বের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক কৈশব সহ মহেশখালী উপজেলার প্রতিটি ইউনিয়নের টিম লিডার সহকারী টিম লিডার সহ সকল সদস্যবৃন্দ।