নিজস্ব প্রতিবেদকঃ- কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ ডিককুলে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মাদকাসক্ত ছোট ভাই সরওয়ারের হামলায় সৌদি ফেরত বড় ভাই আলি আহমদ গুরুতর আহত হয়েছে। বুধবার বিকালে দক্ষিণ ডিককুলে এই ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণ ও আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, ঝিলংজা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ ডিককুলের সৈয়দ নুর মাস্টারের বড় ছেলে সৌদি আরব ফেরত আলি আহমেদের সাথে মাদকাসক্ত ছোট ছেলে সরওয়ারের তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সরোয়ার আলী আহমদকে লক্ষ্য করে ইট ছুড়ে মারলে তা মাথায় লেগে কান ফেটে রক্তাক্ত হয়ে গুরুতর আহত হয়। পরে তার আত্মচিৎকার স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সে কক্সবাজার সদর হাসপাতালের পঞ্চম তলায় পুরুষ সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। তার ডান কানের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সদর হাসপাতালে কর্তব্য চিকিৎসক।
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পারিবারিক সূত্র জানা গেছে।