সরওয়ার কামাল কক্সবাজার –
মহেশখালীতে ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগ মোকাবিলা, উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপণবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় মহেশখালী উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক সৌভ্রাত দাশের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী নির্বাহী কর্মকর্তা ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমরান মাহমুদ ডালিম। অনুষ্টানে দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মহেশখালী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগ মোকাবিলা, উদ্ধার কার্যক্রম এবং অগ্নিনির্বাপণবিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা ও অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহেশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপ্রসাদ দাশ, মহেশখালী উপজেলা উপসহকারী প্রকৌশলী বাহ উদ্দিন, মহেশখালী উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাকিল, মহেশখালী যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার পাশা, সাংবাদিক আমিনুল হক, সাংবাদিক শাহাব উদ্দিন ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।