মুরাদুল ইসলাম কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় অবগঠিত ছাত্রলীগের জেলা কমিটির সদস্য ও রাজীবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফকে (২৭) গ্রেপ্তার করেছে রাজীবপুর পুলিশ।শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত নয়টার সময় চর রাজীবপুর সদর ইউনিয়নের কাচারী পাড়া গ্রাম নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার (১১ অক্টোবর) সকালে তাঁকে কুড়িগ্রামের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।রাজীবপুর পুলিশ সূত্রে জানা যায় থানার কিউআরটি (QRT) দল বিশেষ অভিযান চালিয়ে আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করে।রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।