ফারুকুর রহমান বিনজু :পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-
চট্টগ্রামের ধলঘাট ইউনিয়নের আলামপুর গ্রামের ৯নং ওয়ার্ডের যোগেশ ডাক্তারের বাড়ির বিটু দের ৩টি গরু চুরি করে নিয়ে যায় গরু চোরের দল।স্হানীয় সুত্রে জানা যায়, ৮ই অক্টোবর বৃহস্পতিবার বিটুদে প্রতিদিনের মত গরু পাহারা দিয়ে রাত ৩টায় গোয়াল ঘরে থালা দিয়ে ঘুমাতে যান।১ঘন্টা পরে ৪টায় গরু দেখতে এসে দেখেন যে গোয়াল ঘরের থালা ভেঙে ৩টি গরু নিয়ে যায় চোরের দল।চারিদিকে অনেক খুজাখুজি করেও গরুর হদিস পাওয়া যায়নি।১টি লাল,২টি কাল,তারমধ্যে ১টিবাচ্চা,১টি গাভী দুধ দেয়।যার মূল্য প্রায় ৪লাখ টাকা।বিটুদের স্ত্রী কুমকুম দে ক্রন্দন আবস্হায় বলেন,আমার সংসারের আয় গরু হতে।স্বামী অক্ষম কোন কাজ করতে পারে না।পাড়ায় পাড়ায় দুধ রোজ দিয়ে, তার টাকা দিয়ে ছেলেদের লেখা পড়ার ও সংসারে খরচ মেটায়।তার ৩টি গরুর ১টিও তারা রাখলনা।গরু গুলো আমার শেষ সম্বল।সরকার পরিবর্তন হওয়ায় আমার গরু চুরি হয়।১৬বছর আগে ১বার চুরি হয়।সরকারের কাছে গরু ফেরত চায় এবং বিচারও চায়।পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, খবর পাওয়া মাত্র ঘটনা স্হলে পুলিশের একটি টিম পাঠানো হয়।তদন্তের মাধ্যমে চোরদের সনাক্ত করে আইনের কাছে সোপর্দ করা হবে।