তুমি আসবে ফিরে ফুলে ফুলে সুগন্ধি ছড়িয়ে।
- মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
- চোখ বন্ধ করলেই আমি তোমাকে দেখতে পাই
দেখতে পাই তোমার ঐ হাসিমাখা মুখখানি
অনুভব করি তোমার আলতো ছোঁয়াগুলো
তোমাকে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ি।
- দুচোখের পাতায় ক্লান্তি ভর করে চলি
ঘুমে আচ্ছন্ন হয়ে পরে আমার দুচোখ
তোমাকে আর দেখা হয়ে ওঠে না দৃষ্টিতে
দুচোখের পাতায় স্বপ্নকে আকড়ে ধরি।
- তোমাকে মায়াবী নয়নে দেখতে থাকি
আমি স্মৃতি কাতর হয়ে পরে আছি
তোমাকে খুজে বেড়াই ঘুমের মাঝে
তোমার সাথে কাটানোর দূর্লভ ছবি।
- আমারী মনে চোখের সামনে ভেসে ওঠে
তুমি শুধু স্বপ্নের মাঝে আমার সেই স্মৃতি
বিদ্যুতের ঝলকানি মায়াবী অস্পর্শ ছায়া
আমি মনের মায়াবী মুহূর্তে তোমাকেই দেখি।
- দৃষ্টি আকর্ষণ দিয়ে কোথায় যেন মিলিয়ে যায়
আমি সারাক্ষণ ঘুমের মাঝেও চেয়ে থাকি
তোমাকে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনি
হৃদয়ে তোমার ছায়া রূপটা আরও স্পর্শ করে।
- দেখার জন্য অধির আগ্রহে পথ চেয়ে থাকি
তোমাকে স্পর্শ করে কখনই দেখা হয়নি
শুনতে পাই কে যেন দূর থেকে বলে যাচ্ছে
তুমি আমায় চোখের আলোয় নাইবা দেখলে।
- আমি তো আছি তোমার অন্তর চক্ষু জুড়ে
আমাকে অন্তরের আলোয় আবার দেখে নিও
আমি আজও সেই আলো জ্বেলে বসে আছি
প্রতিক্ষণে হয়তো তুমি আসবে মনের ঘরে ।
- স্বপ্নে দুয়ার খুলে মনের পথ ধরে হেঁটে আসবে
আমি সেই পথের দুয়ার খুলে অপেক্ষায় আছি আমার জীবন থেকে হারিয়ে যাওয়া স্মৃতি
ক্লান্তির দিনগুলোকে ফুল করে সাজিয়ে দেবো।
- তোমার আগমন বার্তা পেয়ে আমার ঘুম ভাঙবে
আমি ঘুম ভেঙ্গে চোখ মেলে তাকাবো হাসি মুখে
আমি তোমাকে দেখবো নয়ন জুড়ে প্রেমের নীড়ে
তুমি আসবে ফিরে ফুলে ফুলে সুগন্ধি ছড়িয়ে।