- মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
- মনটা সুন্দর হলে
মানসিকতা সুন্দর হয়।
অনুভূতি সুন্দর হলে
আনুগত্য সুন্দর হয়। - প্রকৃতি সুন্দর বলে
আনন্দে আড্ডা হয়।
আশেপাশে সবার জন্য
চিন্তা করে চলতে হয়। - পরিবেশের ভারসাম্য
সুন্দর করতে হয়।
আমাদের বড়ো পরিচয়
আমরা সবাই মানুষ। - হোক মোদের হুশ
না হই যেনো বেহুশ
একে অপরের সহযোগী
মিলেমিশে ঐক্যে চলি। - সত্যের পক্ষে কথা বলি
হিংসা বিভেদ যাবো ভুলি
আপন করে নিবো তুলি
আলোকিত জীবন গড়ি।