সরওয়ার কামাল কক্সবাজার-
শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন যাতায়াতের ক্ষেত্রে স্থানীয় জনগণ ও পর্যটকদের যাতে কোনো ধরনের দুর্ভোগে পড়তে না হয়, সে বিষয়ে কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেছেন অ্যাডভোকেট নাজিয়া জাহান চৌধুরী শম্পা।সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বার্তায় অ্যাডভোকেট নাজিয়া জাহান চৌধুরী শম্পা জানান, তিনি কোস্ট গার্ডের পি নং-৩৪৮৮, বিএন স্টেশন কমান্ডার, শাহপরীর দ্বীপ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।তিনি বলেন, শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন যাতায়াতের ক্ষেত্রে কোস্ট গার্ডের Rules and Regulations যথাযথভাবে মেনে চলার পাশাপাশি স্থানীয় জনগণ ও পর্যটকদের যেন কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।অ্যাডভোকেট নাজিয়া জাহান বলেন “আলহামদুলিল্লাহ, স্টেশন কমান্ডার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।তিনি আশা প্রকাশ করেন, সকলের স্বার্থ ও জনসাধারণের সুবিধার কথা বিবেচনায় রেখে শাহপরীর দ্বীপ–সেন্টমার্টিন যাতায়াতের ক্ষেত্রে সৃষ্ট সমস্যার একটি সুন্দর ও কার্যকর সমাধান হবে, ইনশাআল্লাহ।