পরিবর্তন ময় জীবন গড়ে তুলি।
- মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
- এই পৃথিবীর বুকে সত্যি হচ্ছে
- মানুষ প্রয়োজনেই প্রিয়জন হয়
প্রকৃত অর্থে আমরা বুঝি
সবাই জানি কেউই ভালোবাসে না।
- কারণ এই দুনিয়াটাই হলো
এমন একটি স্বার্থের জায়গা
আমরা প্রতিটা মানুষই বেচে আছি
কোন না কোন স্বার্থের জন্য।
- তবে এতোটুকু রেখো জেনে
ভালো এবং মন্দের হিসেবে
প্রকৃতি পৃথিবী জুড়ে তোমাকে
ছাড় দিবে কখনো ছেড়ে দিবে না।
- আমি সবসময় বিশ্বাস করি
আমাদের বড়ো পরিচয় হচ্ছে
আমরা জন্মগত ভাবে মানুষ
লিঙ্গ ভেদে কোন বৈষম্য নয়।
- বহুত্ব বৈচিত্র্যে ভিন্নতা আছে
সেগুলো মানিয়ে নিয়ে পথ চলি
অহিংস উপায়ে সহিংসতা বন্ধ করি
পরিবর্তন ময় জীবন গড়ে তুলি।