আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। চট্টগ্রাম জেলার পটিয়া ও সাতকানিয়া থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১ কোটি ৩০ হাজার টাকা মূল্যের ৩৩ হাজার ৪২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত ৩ জন কারবারিকে আটক এবং একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে।এসআরবি-৭, চট্টগ্রাম সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে এই দুটি সফল অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযান সাতকানিয়: গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে যে, কক্সবাজারের চকরিয়া থেকে একটি সিএনজি অটোরিক্সায় ইয়াবার একটি বড় চালান সাতকানিয়ার দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ৩টা ১০ মিনিটে সাতকানিয়া থানাধীন ছদাহা (হাসমতের দোকান) এলাকার আল আমিন ট্রেডার্সের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব।
দুপুর ৩টা ২০ মিনিটের দিকে একটি নম্বরবিহীন সবুজ রঙের সিএনজি তল্লাশি করে চালক মো. আকিবকে (২১) আটক করা হয়। পরে সিএনজির প্যাসেঞ্জার সিটের পেছনে প্লাস্টিকের ব্যাগে স্কচটেপে মোড়ানো ৪টি বান্ডেল থেকে ৩১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। আটক আকিব চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি নয়াপাড়া এলাকার মৃত নজির আহমদের পুত্র।
দ্বিতীয় অভিযান (পটিয়া):অপর এক অভিযানে র্যাব জানতে পারে যে, যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি চালান কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এর পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পটিয়া থানাধীন কমল মুন্সীর হাট এলাকার মেগা ইন্টারন্যাশনাল হলের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে র্যাব।
তিশা প্লাটিনাম’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা স্বামী-স্ত্রী মো. জসিম উদ্দিন (৫০) ও রিমা বেগমকে (৩২৫) আটক করা হয়। এ সময় তাদের কোমরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো ৬টি পোটলা থেকে ২ হাজার ৪২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা। আটককৃতদের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার কুসাখালী এলাকায়।
পরবর্তী আইনগত ব্যবস্থা: উদ্ধারকৃত মাদকদ্রব্য, আটককৃত ৩ মাদক কারবারি এবং জব্দ করা সিএনজির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পটিয়া ও সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৭, চট্টগ্রাম।