ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম,প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়ায় আবারও অজ্ঞাত লাশ উদ্ধার করলেন পটিয়া থানার পুলিশ।স্হানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (২৫ই সেপ্টেম্বর)সকাল ৭টায় উপজেলার ছনহরা ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর ছনহরা ঠেগরপুনি এলাকায় শ্রীমতি খালের গাছের শিকরের জমানো ঝোপঝাড়ে আটকে থাকা লাশ দেখতে পেয়ে স্হানীয়রা থানায় খবর দিলে পুলিশ সকাল ৮টায় এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।লাশটির আনুমানিক বয়স ৩৫।এলাকায় কেউ লাশটি সনাক্ত করতে পারছেন না।স্হানীয়রা বলেন জোয়ারের পানিতে সম্ভবত ভেসে এসে গাছের শিকড়ের সাথে আটকে যায়। যখন জোয়ারের পানি নেমে যায় তখনই লাশটি দেখা যায়।গত ১৩ই সেপ্টেম্বর পাশাপাশি ভাটিখাইন ইউনিয়নের বাইপাস সড়কের একটি ডোবায় অজ্ঞাত লাশ ভাসতে দেখে স্হানীয়রা পুলিশ খবর দিলে পুলিশ থানায় নিয়ে যায়।পটিয়ায় অজ্ঞাত লাশ ভাসতে দেখে জনমনে আতংক সৃষ্টি হয়।পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।প্রযুক্তির মাধ্যমে লাশটির সন্ধান বের করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।