মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝালোপাড়া এলাকায় নিরব চন্দ্র দাসের মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।ছেলের মৃত্যুর খবর ও ঘটনাটি সহ্য করতে না পেরে তার বাবা নিরঞ্জন চন্দ্র দাস অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি ময়মনসিংহে চিকিৎসাধীন রয়েছেন।এদিকে নিরবের মৃত্যুর কারণ নিয়ে তার মা বন্যারানী ও চাচা রতন চন্দ্র দাস স্থানীয় কয়েকজনের চাপের বিষয়টি উল্লেখ করেছেন। তাদের ভাষ্য, প্রতিবেশী দুই-একজনের চাপের কারণে নিরবের ওপর মানসিকভাবে নেতিবাচক প্রভাব পড়েছিল।পরিবারের সদস্যরা ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।