- মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
- জোনাকির আলো বন্ধু তুমি ভালো
আমি তোমাকে ভালোবাসি নিরালায়
ডাকি তোমায় নীল জোছনায়
সাঁজের বেলায় বকুল তলায়। - তোমার বাড়ির আঙিনায়
জোনাক জ্বলে থোকায় থোকায়
তোমার বাড়িতে আলো জ্বলে
কোথায় দিনে থাকো বলো। - তুমি আসো সন্ধা হলে
গোধূলির আলোয় আকাশ পানে
আধাঁর ঘরে আলো দিতে মিশে আছো
তুমি আমার মনের গহীনে লুকায়িত হায়। - আঁখি মেলে ভালোবাসি বলে
তোমার বাড়িতে রাতের বেলায়
দল বেধেঁ সব ঝিঁঝিঁ ডাকে
দিনের বেলায় তোমার সাথে কথা হয়।ওরা কি সবাই ব্যস্ত থাকে
জোনাকির আলো রাতের বাতি
হবে কি তুমি আমার প্রিয় সাথী
আকাশ পথে দিবো পাড়ি। - যাবো দুজনে চাঁদের বাড়ি
আমার মন তোমাকে চায়
যাবে কি তুমি তাঁরার মেলায়
চড়বো মোরা মেঘের ভেলায়। - আমি তোমায় সাথে নিবো
আলোর প্রদীপ হাতে দিবো
জীবন সাথী করে নিবো
হাতে হাত রেখে আলো ছায়ায়। - জ্বলবে তাঁরা জীবন রংঙে ভরা
ভালোবাসার জুটি হবো মোরা
তুমি আমার জোনাকির আলো
এই মন তোমাকে কাছে পেতে চায়।