ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবলীগের নেতা ও ১৩ মামলার আসামি মো:সাইফুল (প্রকাশ বালু সাইফু)কে গ্রেপ্তার করে পটিয়া থানার পুলিশ।পটিয়া থানা সুত্রে জানা যায়,বুধবার(২৩শে সেপ্টেম্বর)গোপন সুত্রে খবর পেয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হকের নেতৃত্বে একদল পুলিশ হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও এলাকায় অভিযান চালিয়ে বালু সাইফুকে রাত সাড়ে ৩টায় গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে পটিয়া থানায় চাঁদাবাজি,মারামারি,অপহরণ,বালু ব্যবসা,মাদক ব্যবসা,ছাত্র আন্দোলনে হামলার মামলা,বিস্ফোরক দ্রব্য আইনে মামলা সহ বর্তমান ১৩টি মামলা দায়ের করা আছে।তার বিরুদ্ধে পটিয়া থানায় ২০২৪সালের ২০ও ২৭ই আগষ্ট পৃথক পৃথক ২টি বিস্ফোরক দ্রব্য আইনে ও একই বছরে ১লা নভেম্বর হত্যাচেস্টার মামলা দায়ের করা হয়।এ ছাড়া ২৪জুলাইয়ের ৪আগস্ট ছাত্র আন্দোলনে হামলার দায়ের করা মামলার আসামি।সে পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক ও হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, গোপন সুত্রে খবর পেয়ে গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে সোর্পদ করলে আদালত তাকে কারাগারে পাঠান।