মাছের রাজা জাতীয় মাছ ইলিশ।
- মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
- আমরা মাছ খাবো ইলিশ
মাছের রাজা জাতীয় মাছ ইলিশ
আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে নেই
তাই আমরা মাছে ভাতে বাঙালি।
- কেন তোমরা এগুলো কথা বলিস
জাতীয় মাছ হচ্ছে এদেশের ইলিশ
ইলিশের সরবরাহে নেই কোন ভাবনা
জনগণের তাতে কিছু যায় আসে না।
- বিদেশে রপ্তানিতে সেরা মাছ ইলিশ
কানাকানি ফিসফিসানি রাজনীতিতে
আমজনতার কারো কিছু যায় আসে না
সরকারের কর্মকর্তা যারা তারা খায় ইলিশ।
- সুদ ঘুষের টাকা ছাড়া এই ইলিশ মাছ
নিম্ন মধ্য বিত্ত কেউ তেমন কিনতে পারে না
দেখা হয় ধরা হয় ইলিশের সুঘ্রাণে দিন যায়
মনের চাহিদা মনে রয় কেনার সামর্থ্য নাইবা হয়।
- মাছের রাজা ইলিশ খাওয়া তো আর হয়না
যতই যা বলিস মাছের রাজা হচ্ছে ইলিশ
খেতে যদি চাও ইলিশ রপ্তানি বন্ধ করতে বলিস
যদি খেতে চাও মাছের রাজা জাতীয় মাছ ইলিশ।
- ক্রয় ক্ষমতার মধ্যে জনতার জন্যে দাও ভর্তুকি
জনগণের সঙ্গে চলবে না আর কোন ছলচাতুরী
জনগণের চাহিদা পূরণে দুইশো টাকা কেজিতে
বিক্রি করতে হবে মাছের রাজা জাতীয় মাছ ইলিশ।