সরওয়ার কামাল কক্সবাজার-
মহেশখালী উপজেলার বিভিন্ন হোটেল রোস্তারায় পচাঁ বাসি ও অনুন্নত খাবার পরিবেশনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে ২১ সেপ্টেম্বর বিকেলে হোটেল-রেস্তোরার নিবন্ধন, খাবারের গুণগত মান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে মহেশখালী উপজেলার পৌরসভার গোরকগাটা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পরিবেশন, পঁচা ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের নিমিত্ত সংরক্ষণ, নর্দমার পাশে রান্না ঘর স্থাপন, পোড়া তৈল ব্যবহার এবং লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও হোটেল-রেস্তোরা আইন ২০১৪ এর বিভিন্ন ধারায় এসময় ৩ টি রেস্তোরাঁকে পণ্যের মূল্য প্রদর্শন না করা এবং বিএসটিআই এর অনুমোদিত মেয়াদ ও মূল্যের স্টিকার ব্যবহার না করার অপরাধে সর্বমোট ছয় হাজার পাঁচশত টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়৷এব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ইমরান মাহমুদ ডালিম বলেন, সাধারন জনগনের কথা বিবেচনা করে অভিযান অভ্যাহত রাখা হবে।