তুমি আমার জীবনের আলো
- মো দেলোয়ার হোসেন সিদ্দিকী
- এই যে বাতাস যাচ্ছো কোথায়
সাদা মেঘে বজ্রপাতে ভেসে
মন যে আমার উড়ে বেড়ায় মায়াবী দেশে
ব্যাকুল হয়ে আছে হাতে হাতে রেখে।
- পথে প্রান্তরে গোধূলি বেলায়
হাঁটছি তোমার সাথে।
এই শোনো তবে আমার মনের কথা
বলছি আমি তোমার তরে।
- আমার মনের জমানো কথা
তোমায় যে আজ লাগছে ভালো
ভাবছি আমি বসে একা
এই যে বাতাস শুনছো তুমি।
- লাগছে আমায় ফাঁকা
তোমায় দেখছি আমি একা
মন জুড়িয়ে ফুল এনেছি কুড়িয়ে
স্বপ্ন গুলো মনের মধ্যে মাখা।
- এই যে বাতাস বইছে জোরে
ভালোবাসার কথা কইবো তোরে
কেমন করে সাদা কালো
নীল হয়েছো বন্ধু তুমি কি আমার।
- আজীবন সঙ্গী আমার হবে
আজকে বলছি তোমায় শোন
বন্ধু হয়ে আছো হৃদয়ের ঘরে
ভালোবেসে কষ্ট যদি দাও মোরে।
- মনে রেখো জীবনে গ্রহণ করেছি
আজকে যে হায় তোমায় দেখে
লাগছে আমার মনটা ভালো
নীল আকাশে জোছনার আলো।
- সাদা মেঘে পুড়ছে মনের কালো
- সবসময় আনন্দে থাকো ভালো
ছায়ার মতো কাছাকাছি থেকো
তুমি আমার জীবনের আলো।