প্রেস বিজ্ঞপ্তি ঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি।
তিনি জানান সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগের মাধ্যমে যে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো জানান, আমার জনপ্রিয়তা ও জনসমর্থন দেখে আমার রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিত এসব অপপ্রচারের মাধ্যমে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে প্রিয় সাংবাাদিক ভাইদের ভুল বুঝিয়ে এসব তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা হয়েছে। আমার প্রিয় খুনিয়াপালংবাসী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ—এসব মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমি যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সত্য কখনো চাপা থাকে না—সময়ই সত্যকে প্রতিষ্ঠিত করবে। আমি কোনো অপপ্রচারে বিচলিত নই। খুনিয়াপালংবাসীর ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে তাঁদের কল্যাণ ও সেবায় আমি আগের মতোই নিবেদিত থাকব।
আব্দুল হক কোম্পানী
চেয়ারম্যান
৯নং খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ
রামু, কক্সবাজার