সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। জেলা বিএনপির তত্ত্বাবধানে ও সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের রিভারভিউ এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম নুরুল।
সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. বাহারুল ফেরদৌসের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন সেখ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক মুমিনুল হক কালারচাঁন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সুহেল মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ রাহুল এবং কৃষক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম পলাশ।এছাড়াও অনুষ্ঠানে জেলা যুবদলের তথ্য বিষয়ক সম্পাদক আল-আমিন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন, মদরিছ মিয়া, মাহবুব মিয়া, ফারেব মিয়া; পৌর মৎস্যজীবী দলের সভাপতি রবিউল হক আমিন, সাধারণ সম্পাদক রাজিবুর রহমান জুমন, সাংগঠনিক সম্পাদক আলামিন মিয়া; এবং ৬ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি সুবের আহমেদ, সহ-সভাপতি ফারহান মিয়া, সাধারণ সম্পাদক খলিল আহমেদ রেনু ও সাংগঠনিক সম্পাদক মাহবুব আলমসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে সুরমা নদীতে বিভিন্ন প্রজাতির মৎস্যপোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এবং জলবায়ু সুরক্ষার অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।