সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার বিভিন্ন মার্কেটে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে মোট ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার পৌরসভার সদরের বিভিন্ন মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়।পৌরসভা সূত্রে জানা যায়, মিত্রপ্লাজার ২৬টি, আবদুল কাদির সুপার মার্কেটের ২৩টি এবং হাবিব সুপার মার্কেটের ৪০টি দোকানে ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি। পরে প্রতিটি দোকানকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান। এ সময় আড়াইহাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল, লাইসেন্স পরিদর্শক মো. সুমন মিয়া, কর আদায়কারী মো. হানিফ শিকদার, সহকারী কর নির্ধারক মো. ওমর ফারুকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।পাশাপাশি মোবাইল কোর্ট চলাকালে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স করার জন্য দুই দিনের সময় দেওয়া হয়।