- জিয়া (শিবপুর) প্রতিনিধি:
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিবপুর উপজেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১২ সেপ্টেম্বর) বিকেলে শিবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী (৩) শিবপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি, আবুল হারিস রিকাবদার কালা মিয়া, নরসিংদী জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট উম্মে সালমা মায়া,এডভোকেট কামিজ ফাতেমা সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা মহিলা দল,এডভোকেট ফিরোজা ইয়াছমিন (ডেজি)
সাংগঠনিক সম্পাদক, নরসিংদী জেলা মহিলা দল,
শিবপুর উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ সরকার এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা হক কামনার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক জিএস মাহবুব খান, শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, উপজেলা কৃষক দলের আহবায়ক শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর মো: রোমান, সাধারণ সম্পাদক খন্দকার উমায়ের রায়হান শাহিন, উপজেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন যুবরাজসহ বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শিবপুর কলেজ গেইট এলাকায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।