- সরওয়ার কামাল মহেশখালী –
সারা দেশব্যাপী ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলা পরিষদের হলরুমে ভার্চুয়ালী শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবায়েত আহমেদ, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুবকর ছিদ্দিক চেয়ারম্যান, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হক, মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বড়ুয়া, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, মহেশখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, মহেশখালী উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার, মহেশখালী উপজেলা সাবরেজিস্টার আব্দুল্লাহ আল মামুন, মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আরএমও ডাঃ আজমল হুদা, মহেশখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছৈয়দুল হক সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিএনসিসি, স্কাউট সদস্যরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।