- নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
বাংলাদেশের বিক্রয় পেশায় নিয়োজিত উচ্চশিক্ষিত ও অবহেলিত বিক্রয় কর্মীদের অধিকার আদায় এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানোর লক্ষ্যে গঠিত হয়েছে ‘বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট’। এরই ধারাবাহিকতায় আজ সকাল ৯.০০টায় চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন নবাবী রেস্টুরেন্টে সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বক্তারা বলেন, গ্র্যাজুয়েশন সম্পন্ন করা উচ্চশিক্ষিত যুবসমাজ এই পেশার সাথে যুক্ত থাকলেও এখন পর্যন্ত তাদের দাবি-দাওয়া ও আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার মতো জোরালো কোনো পেশাজীবী সংগঠন গড়ে ওঠেনি। এই বিশাল জনগোষ্ঠীর অধিকার রক্ষার্থে ‘বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট’ কেন্দ্রীয় কমিটি কাজ শুরু করেছে।কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে এইচ এম শামসুল আলম রিয়াদকে আহ্বায়ক, মোহাম্মদ জহিরুল ইসলাম ফয়সালকে যুগ্ম আহ্বায়ক এবং জি এম মনির হোসেনকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:যুগ্ম সদস্য সচিব (অর্থ): মোহাম্মদ রাসেল যুগ্ম সদস্য সচিব (প্রচার): মোহাম্মদ মাহফুজুর রহমান,যুগ্ম সদস্য সচিব (দপ্তর): মো. মনিরুল হক,যুগ্ম সদস্য সচিব (সদস্য সংগ্রহ): সাদ্দাম হোসেন রাজু,এছাড়াও, চট্টগ্রামের ১৬টি জেলার জন্য পৃথক জেলা প্রতিনিধি নির্ধারণ করা হয়।কেন্দ্রীয় কমিটির সহ-আন্তঃবিষয়ক সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম ফয়সাল, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম শামসুল আলম রিয়াদ এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফার উপস্থিতিতে সভায় বিক্রয় পেশার সাথে সম্পৃক্ত সকল কর্মীর সার্বিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।সভায় আগামী চার মাসের মধ্যে ব্যাপক সদস্য সংগ্রহ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দিকনির্দেশনা প্রদান করা হয়।