অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে
- মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
- আলু চোরে খায় যে গালি
- ধান চোরে থাকে সে বসে
চাষায় শুধু কাজ করে চলে
এক শ্রেনীর দুষ্ট লোকে চুষে।
- মুলা চোরে সাজায় পায় কষ্ট
তুলা চোরে দূরে মিটিমিটি হাসে
বিষাক্ত সাপে ডিম গুলো খায়
ইঁদুরের দল খাঁচার ফাঁদে পড়ে।
- গাঙচিলেরা মাছ ধরে খায়
বগা ফান্দে পড়িয়া কান্দেঁ
কৃপণের ধন পিঁপড়ায় খায়
গরীব লোকে কষ্টে সর্বক্ষণে ভোগে।
- বিবেকের দরজায় তালা ঝুলছে
দুর্বলরা নির্যাতনের শিকার হচ্ছে
এই সমাজে প্রতিদিন লোকালয়ে
মনুষ্যত্বে জং ধরেছে মানুষ হবো কবে।
- এখন হিসাব নিকাশের মাপকাঠিতে
রাত দিনে ক্ষমতা অযোগ্যদের হাতে
সৎ পথে আজ নেই যে শান্তি আরাম
অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে।