- কলমে:- নাজিম উদ্দিন:
বিড়ি বলে সিগারেট
আমি বড়ভাই,
সম্মান দিবি কিন্তু
তুই ছোট তাই।
নেশা করা শুরু করে
আমাকে দিয়ে,
টাকা হলে নেশা করে
সিগারেট নিয়ে।
সিগারেট রেগে বলে
তুই গরিবের জন্য,
বড়লোকের সিগারেট
তাই আমি ধন্য।
তোরা খুব ঝগড়াটে
তামাক পাতা বলে,
সিগারেট, বিড়ি বল
তামাক ছাড়া চলে।
আমি কিন্তু বড় ভাই
এটা কিন্তু জানিস,
আমি ছাড়া অস্তিত্বহীন
তোরা কিন্তু মানিস।