তোমার অপেক্ষায় পথ চেয়ে আছি থাকবো।
- মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী:
- আজকে আমি ধন্য তোমার জন্য
প্রিয়তমা আমি পুর্ন তোমারী জন্য
তুমি দুঃখ দিয়েছো বলে সাফল্য
শুধু তোমাকে ভালোবাসার জন্য।
- আমি একমাত্র হতভাগা পৃথিবীতে
আমি আবারো তোমার কাছে ব্যর্থ
কারনে অকারনে বারবার শতবার
তোমাকে ভালোবাসি বলতে চেয়েছি।
- তোমাকে তা কখনো বুঝাতে পারিনি
তুমি ও কোন ভাবেই বুঝাতে চাওনি
আমি নিজের কাছেই হার মেনেছি
আবারো ব্যর্থতা নিলাম শিকার করি।
- হে প্রিয়তমা আমি তোমাকে ভালোবাসি
তোমাকে যে কোন মুল্যে আমার চাই
তাই আবারো এতোটুকু রেখো জেনে
যতবার আসবে ততবার বলবো বলছি।
- দেখা করো কথা বলো একবার বলো
দেখা না করার কারনটা জানতে চাই
আমার সঙ্গে কথা বলতে কিসে বারণ
তোমার সঙ্গে থাকতে চাই আমরণ।
- আমাকে সারাক্ষণ অবহেলার কি কারন
বলো আমি শুনবো আজ তার কারন
যতটুকু ভালোবাসা যায় ততটুকু ভালোবাসি
তোমার অপেক্ষায় পথ চেয়ে আছি থাকবো।