- নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চরতী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মাঠে এ কর্মসূচির আয়োজন করে সাতকানিয়া থানা পুলিশ।আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশ নেন।সমাবেশে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বাড়ানো এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার এএসআই রুহুল আমিন, এএসআই মো. ইউছুফসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।এ সময় মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।