আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেফায়েত ঊল্লাহ-চক্ষুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।সাতকানিয়ার উপজেলা ও পৌসভা বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সাতকনিয়া রাস্তার মাতা মডেল মসজিদ মাঠ থেকে শুরু হয়ে র্যালিটি সাতকানিয়া রিসোর্টে মাঠে সমবেত হন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেফায়েত উল্ল্যাহ চক্ষু বলেন -জাতির ক্লান্তিকালে বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল ।জাতি যখনই দুর্যোগে পড়ে তখনই বিএনপি জাতির কান্ডারী হয়ে দাঁড়ায় ।ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন চলাকালে নেতাকর্মীদের ওপর চালানো হামলা, মামলা ও জুলুম-নির্যাতন মোকাবেলা করেই আজ দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি সবসময় দেশের গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। তিনি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সব ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।দক্ষিণ জেলা বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা নূরুল আবছার উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এম এ রহিম সাবেক যুগ্ন আহবায়ক নুরুল আফসার সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শওকত আলী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম এ মোমেন বিএনপি নেতা এডভোকেট ওমর চৌধুরী । মাস্টার ইসমাইল মোঃ ইলিয়াস পোর বিএনপি নেতা নাসির উদ্দিন হেফাজুতুর রহমান দিদারুল ইসলাম বাপ্পি মোঃ ফয়সাল জামাল দুলাল ,হাকিম বিএনপি নেতা সালে আহাম্মদ নাজির বাদশা আবু তৌহিদ কামাল উদ্দিন আবুল কালাম কামাল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।