সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেবগ্রামে বসত ঘরে বিদ্যুৎ এর তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা,ধান চাল ও আসবাবপত্র পুড়ে ছাই হওয়ার খবর মিলেছে। এতে প্রায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে স্হানীয় লোকজন ঘটনাস্হলে এসে দুই/তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও গরে রক্ষিত সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।আজ শুক্রবার দুপুরে এই অগ্নিকান্ডের ঘটনার সূএপাত ঘটে।স্হানীয় সূএে জানা যায় দেবগ্রাম গ্রামের সুকেশ দেব,বাবুল দেব ও কৃষ্ণ দেব এই তিনটি পরিবারের বসতঘর পাশাপাশি হওয়াতে সুকেশ দেবের ঘরে প্রথমে বিদ্যুৎ এর তার থেকে আগুনের সূএপাত ঘটে এবং নিমিষেই আগুনের লেলিহান শিখা তিনটি পরিবারের বসত ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্হানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্হলে এসে ২/৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলে ও তিনটি পরিবারের বসতঘর,আসবাবপএসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ ফজল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে এলাকাবাসির সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বসতঘরে কম্পিউটার ল্যাপটপ,দোকানের মালামাল,ধানচাল পুড়ে গেছে বলে তিনি জানান।