রিপোর্টঃ ইতালি থেকে রিয়াজুল ইসলাম কাওছার >>> মাদারীপুর রাজৈর দুই আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরে এসেছেন।তিনি ইতালির মিলানে আগমন উপলক্ষে ইতালির মিলানে বসবাসরত মাদারীপুর জেলা বাসীর আয়োজনে প্রদান করা হয় গণসংবর্ধনা।গত ৩০ আগস্ট রবিবার বিকেলে মিলানোস্থ একটি হলে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর রাজৈর ২ আসেনর সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।তিনি তাকে এমপি নির্বাচিত করায় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।এতে মাদারীপুরে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার আসাদুজ্জামান রিপন।-লোম্বারদিয়া যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান খান মনির ও মিলান যুবদলের সভাপতি রাজু খানে যৌথ পরিচালনায়। বিশেষ অতিথি ছিলেন এমপির সফর সঙ্গী মাদারীপুর জেলা বনিক সমিতির উপদেষ্টা মিজানুর রহমান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন শফিক খান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলান বিএনপি নেতা মাহবুব আলম সেলিম,হাজী ওসমান গনি, এনামুল হক রিপন,আলিম মিয়া, মিলান লোম্বার্দিয়া যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম মামুন,স্বেচ্ছাসেবক দল উত্তরের নেতা মহিউদ্দিন দর্জী,বিএনপি নেতা মিলন কাজী, সোহরাব দর্জী,জাহানদার তালুকদার ,আসাদ খান,মিয়া মিলন ,সবুজ বাঘা, বাচ্চু সরদার,এখলাস মাতুববর সহ আনকোনা তোরিনো ভারেজে সহ ইতালির বিভিন্ন শহর থেকে আসা মাদারীপুরের প্রবাসী বাংলাদেশীরা।এমপি জাহান্দার আলী মিয়া প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা মহান জাতীয় সংসদে উপস্থাপন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।