ফারুকুর রহমান বিনজু,পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি >>> চট্টগ্রামের পটিয়া উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডে মকবুল শাহ মাজার সংলগ্ন সাবেক বিএনপির এমপি নজরুল ইসলামের বাসায় এক দূর্ধষ চুরির ঘটনা সংঘটিত হয়।এতে স্বর্ণ অলংকার,আই পি এস,চার্জার ফ্যান সহ মূল্যবান কাপড়,দামী জিনিসপত্র নিয়ে যায়।ভাগিনা সাইফু জানান,আমার মামা নজরুল ইসলাম স্বপরিবার চট্টগ্রাম শহরে থাকেন। সাপ্তাহে ২বার বাড়িতে আসেন।এমনি প্রায় সময় আমি ও কেয়ার টেকার লিটন থাকি।মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরের দল রাত ৩টায় তালা কেটে ঘরে ঢুকে আড়াই ভরি স্বর্ণ,২চার্জার ফ্যান,মুল্যবান জিনিসপত্র, কাপড় চোপড় ও ১টি আইপিএস নিয়ে যায়।এরা আমাদের দিকে নজর রাখে,আমরা কোথায় যায় না যায় খবর রাখে।সুযোগ পেলে চুরি করে সব নিয়ে যায়। খবর পেয়ে পটিয়া থানার পুলিশ ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা সহ একদল পুলিশ ঘটনা পর্যবেক্ষণ করে যায়।পটিয়া থানার ইনচার্জ জিয়াউল হক জিয়া বলেন,ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে।আমরা তদন্ত করে এদের আইনের আওতায় আনা হবে।