মোঃ আব্দুল লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আওয়াল শফি (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারি নিহত হয়েছেন। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বেলা একটার দিকে নলুয়া-টাঙ্গাইল সড়কে নলুয়া বাজারের পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি আওয়াল শফি তার কর্মস্থল যাদবপুর থেকে ইপিআই কার্যক্রম শেষে নিজ বাড়ি বোয়ালী ফেরার পথে নলুয়া বাজারের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সে উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের বাসিন্দা মোঃ মোশারফ হোসেনের ছেলে।এ বিষয়ে সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুরাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে আসা হয়েছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।