কবি: প্রিয়াংকা নিয়োগী,
দেশ:ভারত,
তারিখ:31.08.2026
______________________
ধোয়া তুলশি পাতা,
বেশ চলছে বেশ্যা পাড়া।
অশ্লীল ভিডিওতে দেয় মিলিয়ন সারা।
টিটকারীতে কেউ বাদ যায়না,
একটু কাপড় সরলে মাংস ভাবা,
বৌকে গোপন করে অন্যকে পোক করা।
ধোয়া তুলশী পাতা,
হিংসায় হয় না পিছুপা,
অনেকের ভেতর জ্বালা,
অন্যের ভালো হচ্ছে বলে কথা,
কারও ক্ষতি দেখলে মন ভালা,
একটু কষ্ট ও বিরক্ত দিয়ে দেই বাবা।
ধোয়া তুলশি পাতা,
সুযোগ পেলে হিংসায় দম দেওয়া,
ঠকানোর কৌশল সাজা,
টপকানোতে বুদ্ধি সোজা,
যদি দেওয়া যায় জ্বালা গুঁড়া,
আমরা সবাই ভালা।
ধোয়া তুলশি পাতা,
মন বিষ করতে সুযোগ খোঁজা,
দিয়ে দিলে মেটে মনের ক্ষুধা।
পিষতে পারলে নিজেকে হাল্কা,
সৃজনশীলতায় দেয় বাঁধা,
জটিল মনে কুটিল চিন্তা।