মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
তারিখঃ ৩১ শে আগষ্ট ২০২৬ খ্রিঃ
আমি যখন তোমাকে ভালোবাসি
তোমার পিছনে দৌড়ে পথ চলেছি
তুমি তখন আমাকে এড়িয়ে চললে
আমাকে দূরে সরিয়ে দিয়ে গেলে চলে।
আমি বর্তমানে নিজেকে নিয়ে ভাবি
আমার লক্ষ্য উদ্দেশ্যকে স্থির করি
আজ আমার পাগল হয়ে লাভ নেই
আমার সময় শুধু সাফল্যের দিকে চলা।
আজকে তোমাকে বলার নেই কিছু
স্মৃতিগুলো ভেবে মনে রেখে চলো পিছু
আমি অতীতের মনে করতে চাই না কিছু
সময়ে সময়ের তরে জবাব দেয় সবকিছু।
আমার মতো কাউকে করো না অবহেলা
কারো সরলতার সুযোগে দিওনা কষ্টের দাগ
আঘাত দিলে ফিরে আসবে হৃদয়ে আঘাত
সত্য প্রেমের জয় হোক মিথ্যা যাক নিপাত।
একদিন প্রকৃতি পৃথিবী জুড়ে দিবে ঠেলা।
এই হচ্ছে মায়ার ভূবনের প্রকৃতির খেলা
তোমার কথায় লুকিয়ে আছে ছলাকলা
আমি তোমাকে কখনো অবহেলা করিনি।