মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মকে স্মরণ করে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নজরুলের কবিতা ও সাহিত্যকর্মে অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার কথা উঠে এসেছে। নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য ও আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জাতীয় কবির সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে মানবিক, অসাম্প্রদায়িক ও দেশপ্রেমের চেতনায় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।