মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি খারুল হাসান, নগরকান্দা থানা সার্কেলের কর্মকর্তা মুহম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সামাজিক ব্যক্তিবর্গ এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পরে সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।