মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুর ১ নম্বর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় পাঁচলাইশ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।