আনোয়ার হোসেনকিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে অপুষ্টি মুক্ত বাহাগিলী ইউনিয়ন,জেডসি বান্ধব গ্রীণ স্কুল,বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশু মুক্ত ইউনিয়ন এবং পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা উপলক্ষে এক অনুষ্ঠান করা হয়েছে।গতকাল মঙ্গলবার (২৫আগস্ট)সকালে বাহাগিলী ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর আয়োজনে এবং কিশোরগঞ্জ এডিপি,ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ওই ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘোষণা অনুষ্ঠান করা হয়।বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীল রতন দেব।আরো উপস্থিত ছিলেন,উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক একে,এম দোলোয়ার হোসেন দুলাল,উত্তর দূরাকুটি কুদরোতিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু তালেব,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর আহম্মেদ আলী,এপির ভারপ্রাপ্ত ম্যানেজার স্বপন কিসপট্টা,ভিডিএস,ধর্মীয় নেতৃবৃন্দসহ কমিউনিটির নারী-পুরুষ প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ অপুষ্টি মুক্ত ইউনিয়নগঠন,বিদ্যালয় থেকে ঝরেপড়া শিশু মুক্ত ইউনিয়ন এবং জেডসি বান্ধব গ্রিন স্কুল ও পরিবেশ বান্ধব গ্রামের সূচক বাস্তবায়নের মাধ্যমে এ ঘোষণা প্রদান করেন।তারা আরো বলেন,একটি সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে শিশুদের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা জরুরি।অপর দিকে জেডসি বান্ধব গ্রীণ স্কুল অর্থাৎ লিঙ্গ সমতা,প্রতিবন্ধী ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজে সবার সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সবুজ ও পরিচ্ছন্ন বিদ্যালয় গঠনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে। ঝরেপড়া রোধে শিক্ষার্থীদের বিদ্যালয় মুখী করতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ তথা গ্রাম গড়ে তুলতে বৃক্ষরোপণ,বর্জ্য ব্যবস্থাপনা,প্লাস্টিকের ব্যবহার কমানোসহ পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।