সরওয়ার কামাল কক্সবাজার-২৫ই আগষ্ট >>> কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আঃ মান্নান মঙ্গলবার ২৫ই আগষ্ট ঈদগাঁও উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন, মতবিনিময় সভা এবং অসহায়দের মাঝে সহায়তা বিতরণ করেছেন।পরিদর্শনকালে তিনি ঈদগাঁও থানা, তেঁতুলতলী কমিউনিটি ক্লিনিক, জালালাবাদ ইউনিয়ন পরিষদ, ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন।পরে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলন কক্ষে কর্মরত সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক। সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা।সভা শেষে জেলা প্রশাসক উপজেলার প্রতিবন্ধী ও দুঃস্থ নারীদের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন।এরপর তিনি সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।জেলা প্রশাসকের পরিদর্শনকালে ঈদগাঁও থানা, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।