মোঃ সোহেল রানা, বান্দরবান প্রতিনিধি >>> পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।সোমবার অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্বের জন্য অভিনন্দন ও শুভকামনা জানান।এ সময় উভয়ের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।আলোচনায় পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, জনগণের কল্যাণ এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।