আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের চন্দনাইশের শ্রীশ্রী রাধামাধব সেবাশ্রম (হরিমন্দির) প্রাঙ্গণে প্রতিবছরের মতো এবারও শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের গন্ধর্বাচরিত ঝুলনযাত্রা। আগামীকাল রোববার (২৩ আগস্ট) থেকে শুরু হওয়া এই ছয় দিনব্যাপী উৎসব চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।উৎসব সফল করতে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ছয় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় রয়েছে বিভিন্ন ধর্মীয় ও মাঙ্গলিক আয়োজন।অনুষ্ঠানমালা: ২৩ আগস্ট: উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ঝুলনযাত্রার আনুষ্ঠানিকতা।২৪ আগস্ট: কর্মসূচির দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী গীতা সপ্তসতী তুলসীদান ও পবিত্র শ্রীমদ্ভগবত পাঠ। একই দিনে দুপুরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।দৈনন্দিন কর্মসূচি: ঝুলনযাত্রার পুরো সময়জুড়ে প্রতিদিন নিয়মিত পূজা, ভোগারতি এবং সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে।২৮ আগস্ট: নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ছয় দিনব্যাপী এই ঝুলনযাত্রার সমাপ্তি ঘটবে।ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে আয়োজিত এই ঝুলনযাত্রার অনুষ্ঠানমালায় সপরিবারে উপস্থিত থেকে ধর্মপ্রাণ পুণ্যার্থীদের পুণ্য অর্জন করার জন্য মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।