সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় পানিতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর কাশেম মিয়া (৫৫) নামে এক প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।তিনি উপজেলার ৩ নম্বর বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিরু মিয়ার ছেলে এবং মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে।শুক্রবার (২১ আগস্ট) বিকেলে কোনো এক সময় বোরখাড়া থেকে কাউকান্দি যাওয়ার পথে সড়কের কুড়েরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে কাশেম মিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।শনিবার দুপুর ২টায় তাহিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট অভিযান চালিয়ে নদী থেকে কাশেম মিয়ার মৃতদেহ উদ্ধার করে এ ব্যাপারে তাহিরপুরের ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদী থেকে কাশেম মিয়ার মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পারিবারিকভাবে দাফনের প্রক্রিয়া চলছে।