সান্তা পাখি বলে ডাকি
সান্তি কোথায় পাই,
সুখ পাখি উড়ে গেছে
শান্তি কোথাও নাই।
শান্তি নিতে হাটে গিয়ে
দেখতে আমি পাই,
শান্তি বিক্রি বন্ধ আছে
কারো কাছে নাই।
পৃথিবীতে দুঃখ আছে
সবার ঘরে ঘরে,
কারে বলি অল্প শান্তি
মনে দাও ভরে।
দুঃখ আছে ভুরি ভুরি
নিচ্ছে মানুষ কিনে,
দুঃখ আছে বুক ভরা
দুঃখ আমায় চেনে।
সংসারে শান্তি নেই
কোথায় গেলে পাব,
পথে পথে ঘুরি তাই
শান্তি পেলে নেব।