আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণিল ও বর্ণাঢ্য এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিনি স্টেডিয়ামের সামন থেকে মিছিলটি বের করা হয়।মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।এসময় বিভিন্ন স্লোগানে নতুন কমিটিকে স্বাগত জানান।মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।আনন্দ মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।মিছিলের প্রাক্কালে ছাত্রদলের সভাপতি সোহেল রানা রাসেল প্রামানিকসহ সাধারণ সম্পাদক জোবাইদ ইবনে রুবেল ও সাংগঠনিক সম্পাদক রোমিওকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ্ আলম বাবু। এ সময় নেতারা নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্বে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,নতুন কমিটি দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন ও দলের কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।