সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোধারগাঁও গ্রামে সৎ মা কর্তৃক ৭ বছরের এক মেয়ে শিশুকে পানিতে ফেলে হত্যার ঘটনায় রেজিয়া বেগম নামে এই ঘাতক সৎ মাকে আটক করেছে পুলিশ। নিহত শিশুটির নাম জাকিয়া(৭)। সে গোধারগাঁও গ্রামের মোঃ তাজ উদ্দিনের মেয়ে।আজ বৃহস্পতিবার বিকেলে গোধারগাঁও গ্রাম থেকে পুলিশ ঘাতক রেজিয়াকে গ্রেফতার করে।উল্লেখ্য গত ১৬ই আগষ্ট সৎ মা মেয়েটিকে গ্রামের পাশে সুরমা নদীতে ফেলে দেয়।পরবর্তীতে গত ১৯ আগষ্ট নদীতে লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে জেলা সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে সন্ধ্যায় শিশুটি লাশ দাফন করা হয়। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার(২০ আগষ্ট) ঐ ঘাতক সৎ মা রেজিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে সদর মডেল থানার ওসি রতন শেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।